ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

কুড়িগ্রাম: রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে সহস্রাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব চত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণের উদ্ধোধন করেন,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।

দোয়া ও ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাভিশন টেলিভিশন ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এবং কুড়িগ্রাম জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনটিভি ও আমার দেশের প্রতিনিধি এবং জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সহকারি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন।

রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুন যদু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে,উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন,নজরুল ইসলাম,প্রেসক্লাব সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশ এর সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইত্তেফাক ও নিউ নেশন প্রতিনিধি আরিফুল ইসলাম,ডেইলি মুসলিম টাইমসের প্রতিনিধি মোফাকখারুল ইসলাম,দৈনিক মুক্ত খবরের রাশেদুল ইসলাম,দৈনিক বাংলার মানুষ ও মুক্ত প্রভাত প্রতিনিধি আহসান হাবিব কুইক, দৈনিক কুড়িগ্রাম খবরের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রওশন সহ অন্যান্য সাংবাদিক ও সুুহৃদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এতে রাজারহাট প্রেসক্লাবের বাইরেও আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি এনামুল হক সহ অন্যান্য পত্রিকার সাংবাদিক এবং আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন সরকারের সঞ্চালনায় ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা উমর ফারুক বিল্লাহ ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৩২   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ