ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কুষ্টিয়া: ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে তিনি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন। আগুনে পুড়ে সর্বশান্ত সহায় সম্বলহীন পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে শত কষ্টের মাঝেও কিছুটা হলেও মুখে হাসি ফুটে ওঠে।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই প্রয়াস। আর তাই ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, ঈদ কে সামনে রেখে সমাজের বিত্তবানরা যেনো দুস্থ, অসহায়-নিপীড়িত জনগণের পাশে এমনি করে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস।
উল্লেখ্য, গত শুক্রবার ২১ মার্চ উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মওলাহাবাসপুর শান্তিনগর গ্রামের নুরুজ্জামান, কামাল, দুলাল ও বিল্লাল মোল্লার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসত ভিটা, ঘরে থাকা কাপড় ফার্নিচার গবাদি পশু সহ আইপি সিঙ্গাপুর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৩   ২১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ