ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী হাটের দিন বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন

কাউখালী হাটের দিন বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


কাউখালী হাটের দিন বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন

পিরোজপুর: কাউখালীতে হাটের দিনে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ মার্চ) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বেলা এগারোটায় উপজেলা সদরের দক্ষিণ ও উত্তর বাজারে বিভিন্ন দোকানপাট, মাছের বাজার, মাংসের বাজার, সবজির বাজারসহ সকল প্রকার পণ্যের দোকান মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।

মাহে রমজানের শেষ মুহূর্তে যেন ব্যবসায়ীরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি না করে তার সতর্ক বার্তা দিলেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যদি কোন ব্যবসায়ী বাজারে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে ঐ সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান বলেন, বাজারে যদি কোন ব্যবসায়ী ভেজাল পণ্য বিক্রি করার চেষ্টা করে সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন ওই ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:০১:২৪   ২৮৮ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ