ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ভোলা: চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল গোলদারের সঞ্চালনায় শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় চরফ্যাসন সদর রোডস্থ সাউদার্ন পোর্ট রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে অনুষ্ঠানে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দীন টিপু, আইচা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোফরান মহাজন, উপজেলা যুবদলের আহবায়ক শহীদুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল,চরফ্যাসন দায়রা জজ আদলতের অতিরিক্ত পাবিলক প্রসিকিউটর এডভোকেট হযরত আলী হিরণ।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেলসহ চরফ্যাসন প্রেসক্লাব ও চরফ্যাসন রিপোর্টর্স ইউনিটির সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আগামির বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সকলকে একযোগে কাজ করতে হবে। একজন ভালো সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দূর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চরফ্যাসন প্রেসক্লাব সদস্যরাও এ পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে আলোকিত করবেন এটা আমাদের আশা। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করেন চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির ধর্ম বিষক সম্পাদক মাওলানা খুরশিদ আলম।
ইফতার শেষে মাগরিববাদ চরফ্যাসন প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক মৃত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। এবং ঈদ উল ফিতর উপলক্ষে পরিবারকে চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষে সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ ও সাধারন সম্পাদক কামাল গোলদারসহ প্রেসক্লারের নেতৃবৃন্দরা নিহত সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১০   ৪৪২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ