ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দুস্থ অসহায় পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ

দোহারে দুস্থ অসহায় পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


দোহারে দুস্থ অসহায় পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ

ঢাকা: দোহার উপজেলায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে চার হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বানাঘাটা এলাকায় মেসার্স তানভীর কনষ্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তানভীর আহমেদ সানু মোল্লার বানাঘাটাস্থ নিজ বাড়ীতে ৩ হাজার চারশ’ পঞ্চাশ জন ও পদ্মা নদীর শাখা খালস্থ চরলটাখোলা এলাকায় বেঁদে পল্লীতে ৫শ’ পঞ্চাশ জনকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পঙ্গু আবুল কালাম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আইজ আমরা নগদ টাকা, শাড়ী, লুঙ্গি, দুধ, সেমাই, চিনি, চাল, ডাল, তেল, পাউডার দুধ পাইছি। ঈদটা এইবার আমাগো ভালই কাটবো।
এবিষয়ে কথা হয় বেঁধে কন্যা জোঁনাকির সাথে। জোঁনাকি জানান, সাপ খেলা দেখাইয়া এহন আর ট্যাহা পাওন যায় না। স্বামী রতন কাগজ টোকায়, তাই দিয়া কোন রকম চলে। সানু মোল্লার ঈদ উপহার পাইয়া আমরা হখলেই খুশি।
টিসিএল এগ্রো ডেইরি ফার্মের চেয়ারম্যান পারভীন আহমেদ বলেন, প্রতিবছরই আমরা আমাদের যাকাতে অর্থ দোহার ও আশপাশের উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে আসছি।
এসময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাহউদ্দিন মোল্লা, টিসিএল এগ্রো ডেইরি ফার্মের চেয়ারম্যান পারভীন আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর জাহিদ বেপারী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:১৯   ৫২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ