ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেয়া হবে না:সামান্তা শারমিন

বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেয়া হবে না:সামান্তা শারমিন


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


 বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেয়া হবে না:সামান্তা শারমিন

ভোলা: জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের জায়গা বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবেনা। আওয়ামী লীগে একটি ফ্যাসিষ্ট ও গণবিরোধী, দক্ষিণ এশিয়ায় সবচেয় বড় সন্ত্রাসী দল এবং এদলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আন্তর্জাতিক আদালতে আওয়ামীলীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সুষ্ঠ পরিবেশ ফিরে আসবেনা।
শনিবার দুপুরে চরফ্যাসনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্ধোবস্ত বাস্তবায়নের লক্ষে এবং নিহত শহীদ ও আহতদের স্মরনে চরফ্যাসনের ফ্যাসন স্কয়ারে পথসভায় এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে। গত ৫ আগষ্ট বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। কিন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। যাদেরকে গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি। তারা এখন বড় বড় কথা বলছে। তাদেরকে দেখছি এলাকায় চাঁদাবাজি করতে। তাদেরকে দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্ত এই বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিতে চায় বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেয়া হবে না।
এসময় তার সঙ্গে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিনের সদস্য হাসান মাহামুদ, চরফ্যাসন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওহিদ ফয়সালসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:২৫   ২১৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ