ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার: রিজভী

নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার: রিজভী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার: রিজভী

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডিসেম্বর না জুনে; মার্চেও হবে– সরকার একেক সময় একেক কথা বলছে। এটা তো শেখ হাসিনার কিছু কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে রিকশা, ভ্যান, অটোচালকদের মধ্যে যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও আহতদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন তিনি।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের রক্তের ওপর গঠিত সরকার। গত ১৬ বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন ধারায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাজিত করে গঠিত সরকার। তাদের উচিত জনগণের কাছে নির্দিষ্ট তারিখ বলে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করা। কিন্তু সরকারের বক্তব্য পেন্ডুলামের মতো ঝুলছে।

আমাকে হারানো হয়েছে: ইশরাক

একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হইনি। আমাকে হারিয়ে দেওয়া হয়েছে– এটি কাগজে-কলমে প্রতিষ্ঠা পাক, সেটিই ছিল আমার লক্ষ্য। তিনি আরও বলেন, ভোট জালিয়াতি করে মেয়র পদ দখল করেছিল– এটি প্রতিষ্ঠা করতে আমি আইনি লড়াই করেছি। রায়টি ১৮০ দিনের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা এ রায় হতে দেননি।

বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের প্রধান আরিফুর রহমান তুষার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০৭   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ