ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ছেলের হাতে বাবা খুন

চরফ্যাসনে ছেলের হাতে বাবা খুন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


চরফ্যাসনে ছেলের হাতে বাবা খুন

ভোলা: চরফ্যাসনে খাবারের তরকারী রান্না ভালো না হওয়ায় পুত্রবধুকে গালমন্দ করায় ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে স্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে আমিরুল ইসলাম নামের এক পষণ্ড ছেলের বিরুদ্ধে। বাবাকে হত্যার খবর ছড়িয়ে পড়লে ছেলে আমিরুল ইসলাম-পুত্রবধু সাহানাজ বেগম মরদেহ ঘরের ফেলে রেখে পালিয়ে যান।শনিবার রাত ৮ টায় আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এঘটনা ঘটে। নিহত মো. রতন ফরাজী ওই গ্রামের মৃত আলী হোসেন ফারাজীর ছেলে।
নিহত বৃদ্ধের প্রতিবেশীরা জানান, বৃদ্ধ রতন ফরাজী ও তার স্ত্রী বিলকিস বেগম পুত্রবধু ও ছেলের সংসারের থাকতেন।নিত্যদিনই পুত্রবধু তার শ্বশুর-শ্বাশুরীর সাথে খারাপ আচরন করতেন। ঘটনারদিন ইফতারের পর পুত্রবধু সাহানাজের কাছে খাবার খেতে চান শ্বশুর রতন ফরাজী।

এসময় তরকারী ভালো রান্না না হওয়ার পুত্রবধুর সঙ্গে শ্বশুরের তর্কবাধে। ওই তর্কের জেরে ছেলে ও পুত্রবধু মিলে বৃদ্ধের গলায় গামছা পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরে রেখে পালিয়ে যান। বৃদ্ধ রতন ফরাজীর স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের মেঝোতে পারে থাকতে দেখেন বৃদ্ধ রতন ফরাজীর নিথর দেহ।
বৃদ্ধ রতন ফরাজীর স্ত্রী বিলকিস বেগমের ভাষ্য তিনি অন্য ঘরে ছিলেন কিভাবে স্বামীর মৃত্যু হয়েছে তার জানানাই। তবে তিনি খাবার ঘরে এসে দেখেন স্বামীর দেহ মাটিতে পড়ে আছে।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যু আসল কারন জানাযাবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৫   ৭১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ