ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সুন্দরগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সুন্দরগঞ্জ (গাইবান্ধা )প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


সুন্দরগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা: সুন্দরগঞ্জে নিজ শয়নঘর থেকে রাজু মিয়া (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী (চরটারী) গ্রামে টিনের চালাঘর থেকে রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কিশোর রাজু মিয়া ঐ গ্রামের মৃত মহির উদ্দিনের নাতী।

স্থানীয়রা জানান, জন্মের পর রাজু মিয়ার বাবা মারা গেলে বিধবা মা অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানেই রয়েছেন। কেউই না থাকায় তার নানী সমস্তভানের লালন-পালনে বেড়ে ওঠা রাজুর জীবনে দুঃখের অন্ত নেই। বৃদ্ধা নানী সমস্তভান ভিক্ষাবৃত্তির সংসারে অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করেন নানী-নাতী।

ইউপি সদস্য রানা মিয়া জানান, সেহরী খেয়ে ঘুমানোর পর সকালে রাজুকে ঘুমেই রেখে নানী ফিতরা আদায়ের জন্য চলে যান। অন্য পাড়া-গায়ে। দুপুরে নিজের টিনের চালাঘরে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় রাজুর লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

থানার এসআই রুহুল আমিন জানান, লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, মৃত্যুর কারণ নিশ্চয়নে মৃতদেহ মর্গে পাঠানোসহ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১১   ৩৯৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ