ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে জমা জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

দুমকিতে জমা জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


দুমকিতে জমা জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

পটুয়াখালী: দুমকীতে বাবা ও ছেলেকে দেশীয় গাছ কাটা দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত আবদুল জলিল(৫০) ও তার ছেলে শফিকুল ইসলাম ইমরান(২৩) বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার(৩০ মার্চ) দুপুর ৩টার দিকে দুমকী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। দুমকী সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আহত শফিকুল ইসলাম ইমরান অভোযোগ করে জানান, বাড়ির ওপর দিয়ে টমটমে লাকড়ি নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী হান্নান মিয়ার সাথে তার কথার কাটাকাটি হয়। একপর্যায়ে জমিজমার বিরোধ থাকায় তার আপন ফুপাতো বোন আসমা আক্তার তাকে মারার জন্য হান্নান মিয়াকে নির্দেশ দেয়।

অপর দিকে আসমা আক্তারের বাবা তৌহিদ জোমাদ্দার দেশীয় গাছ কাটা ‘দা’ দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে এবং আসমা বেগম ও আসমার ছোট বোন কলি আক্তার তার বাবা আবদুল জলিলকে শাবল দিয়ে পিটিয়ে বাম চোখে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, তার ফুপুর পাওনা জমি সব বিক্রি করে দিয়েছেন। কিন্তু তার মেয়ের জামাই আঙ্গারিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম চান মিয়া আওয়ামী ক্ষমতা খাটিয়ে ২০২৩ সালে জবর দখল করে তাদের জমিতে ঘর তোলেন। মূলত এ থেকেই বিরোধের শুরু। অভিযুক্ত তৌহিদ জোমাদ্দার ও তার মেয়ে আসমা আক্তার সাংবাদিকদের বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:৫০   ৩৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ