ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’

লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


লালমোহনে অসহায়দের মুখে হাসি ফোটালো ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’

ভোলা: লালমোহন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার দিয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে ‘আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সীর হাওলা এলাকার নেছারিয়া দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসার মাঠে সংগঠনটির পক্ষ থেকে এ ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।

আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পরিচালক মো. শরীফ মল্লিকের সভাপতিত্বে এ সময় সংগঠনটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াকুব শাহ্ জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো স্বেচ্ছাসেবী ও অসহায় রোগী চিকিৎসা সেবার জন্য পৌরশহরের আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে গেলে ৫০ শতাংশ ছাড়ে সব ধরনের চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দেন লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ হোসেন জুলহাস।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৩৭   ৫৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ