ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আতশবাজি বিস্ফোরণে শিশু নিহত, আহত ২

আতশবাজি বিস্ফোরণে শিশু নিহত, আহত ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫


আতশবাজি বিস্ফোরণে শিশু নিহত, আহত ২

বরিশাল:পটুয়াখালীর মুন্সেফপাড়া ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো এক পরিবারের। আতশবাজি বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। একই রাতে সদর উপজেলার হকতুল্লা গ্রামে আরেকটি আতশবাজি বিস্ফোরণে দুই কিশোরের হাত ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (৩০ মার্চ) রাত ৯টার দিকে মুন্সেফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফি পৌর নিউমার্কেট এলাকার মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে। স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।
স্থানীয়রা জানান, আতশবাজি ফোটানোর সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। যার একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে গুরুতর জখম করে। স্বজনরা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া একই রাতে সদর উপজেলার হকতুল্লা গ্রামে আতশবাজি বিস্ফোরণের আরেকটি ঘটনায় মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি (১৫) গুরুতর আহত হয়। বিস্ফোরণে তাদের হাতের তালু ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বেলালের বাঁ চোখেও গুরুতর আঘাত লাগে। স্থানীয় চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের ফুফা সিদ্দিকুর রহমান জানান, চিকিৎসকদের মতে, বেলালের হাতের একটি অংশ কেটে ফেলতে হতে পারে। পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে গেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, আতশবাজির আঘাতে এক শিশু নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৪২   ৩০৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ