ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঈদের দিনে পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা

ঈদের দিনে পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫


ঈদের দিনে পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা

পটুয়াখালী: কুয়াকাটায় ঈদের দিনে ভিড় করেছে পর্যটকরা। সোমবার (৩১ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। ঈদুল ফিতরের লম্বা ছুটি কাজে লাগাতে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটছে কুয়াকাটায়।
ভ্রমণে আসা পর্যটকদের সকাল থেকে শুঁটকিপল্লি, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটদের পদচারণা রয়েছে। এসব পর্যটকদের সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে।সকাল থেকে পর্যটকরা সৈকতে গোসলে মেতেছেন সেই সঙ্গে সমুদ্রের উত্তাল ডেউ যোগ করেছে বাড়তি বিনোদন।
রাজশাহী থেকে ঘুরতে আসা সুমন চন্দ্র বলেন, আমি পরিবার নিয়ে ঈদের ছুটিতে কুয়াকাটায় ঘুরতে আসলাম। গতকাল আসছি কালকে পর্যটক ছিল না কিন্তু সকালে পুরো সৈকত দেখলাম পর্যটকে মুখর।
দীর্ঘ একমাস রমজানে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা কম ছিল তাই পর্যটক ব্যবসায়ীরাও অলস সময় পার করেছিল কিন্তু আজ থেকে পর্যটক বাড়ার সঙ্গে ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছে। হোটেল ডিমোরের ব্যবস্থাপক জয়নুল আবেদীন জুয়েল জানান, ঈদে আমাদের ৬০ শতাংশ রুম বুকিং হয়েছে। লম্বা এ ছুটিকে কেন্দ্র করে আমরা ভালো একটা সারা পাচ্ছি। আশা করছি সামনের পুরো মাসজুড়ে ভালো পর্যটক পাবো।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, ঈদের ছুটি উপলক্ষে অনেকদিন পরে আজকে কুয়াকাটা অনেক পর্যটকদের ভিড়। পর্যটকদের আনাগোনায় মুখরিত এখন সৈকত।
পর্যটকদের ওপর নির্ভর করে কুয়াকাটার ১৬টি পেশার মানুষ, সব পেশার মানুষ আজ পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিজেদের রোজগারটাও করছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন পয়েন্টে ছয়টি টিম নিয়োজিত করেছি যাতে সব ধরনের অপ্রতিকার ঘটনা ঠেকানো যায়। ছুটিরদিনগুলোতে বিশেষকরে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:১৪   ৪৩৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ