ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ঈদের মাংস বাড়ি ফেরা হলোনা রুহুলের

ঈদের মাংস বাড়ি ফেরা হলোনা রুহুলের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫


ঈদের মাংস বাড়ি ফেরা হলোনা রুহুলের

পাবনা: ঈদের দিনের মাংস কিনে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় রুহুল আমিন (৪০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে চাটমোহর-পাবনা সড়কের কড়ইতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার চর ভাঙ্গুড়া গ্রামের ভাদু মোল্লার ছেলে। এ ঘটনায় ঈদের আনন্দ মুহুর্তে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, রুহুল আমিন পাবনা সদর উপজেলার টেবুনিয়া থেকে ঈদের মাংস কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমথ্যে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কড়ইতলা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা আহত রুহুলকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৪   ৪০০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ