ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চন্দনাইশে আগুনে পুড়ল শিক্ষকের বাড়ি, ক্ষতি ৪ লাখ টাকা

চন্দনাইশে আগুনে পুড়ল শিক্ষকের বাড়ি, ক্ষতি ৪ লাখ টাকা


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫


চন্দনাইশে আগুনে পুড়ল শিক্ষকের বাড়ি, ক্ষতি ৪ লাখ টাকা

চট্টগ্রাম: চন্দনাইশে অগ্নিকাণ্ডে এক শিক্ষকের বাড়ি পুড়ে গেছে। এতে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা ও আসবাবপত্র সহ প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ওই শিক্ষকের দাবি।সোমবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ নগরপাড়া গ্রামের খয়রাত আলী মেম্বার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ শিক্ষক হলেন, দোহাজারী পৌরসভার ‘দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়’ এর আইসিটি শিক্ষক মাষ্টার আছাদুল হক।

তিনি জানান, সোমবার বিকাল পৌণে ৪টার সময় প্রতিবেশি আহমদুর রহমানের রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে তাঁর বসতঘরের দুইটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত শিক্ষক মাষ্টার আছাদুল হক।

এবিষয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান জানান, “সোমবার বিকালে সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিলেও স্থানীয়রা অগ্নিনির্বাপণ করে ফেলায় তারা আর ঘটনাস্থলে যাননি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৩:১১   ৪৬৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ