ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সাথে ইউএনওর ঈদ শুভেচ্ছা বিনিময়

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সাথে ইউএনওর ঈদ শুভেচ্ছা বিনিময়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫


বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সাথে ইউএনওর ঈদ শুভেচ্ছা বিনিময়

ভোলা: চরফ্যাসনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারের কাছে ছুটে গেলেন চৌকস উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
আজ সোমবার ঈদের দিনে পরিবার পরিজনকে সময় দেয়ার পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমরপুর ইউনিয়নের ভূইয়ারহাট এলাকার নিহত তারেক ও চর মাদ্রাজ ইউনিয়নের রাকিব মোল্লার বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুটে যান।
জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন চরফ্যাসনের যুবকরা।

তাদের মধ্যে ওমরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূইয়ারহাট এলাকার তারেক ও চর মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাকিব মোল্লার পরিবারের সদস্যরা উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে তাদের পরিবারে ঈদের আনন্দ বিষাদে পরিনত হয়ে যায়।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সাথে ইউএনওর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিহতদের পরিবারের খোঁজ খবর ও তাদের সঙ্গে ঈদে আনন্দ ভাগাভাগি করা পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিয়ম ও উপহার নিয়ে ছুটে গেলেন চরফ্যাসনের চৌকস নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। এসময় তিনি নিহতদের পরিবারে হাতে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন এবং নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেক গুলো অসচ্ছল পরিবার মানবেতর জীবন যাপন করছিলেন। তাদের মধ্যে তারেক ও রাকিব মোল্লার পরিবার রয়েছেন। তাই তিনি ঈদের দিনে ওই দুই নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিয়ম করে তাদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন। যাতে পরিবার গুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩৪   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ