ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক • গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ • লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত • মানিকগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল মজিদ গ্রেফতার • পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ • পীরগঞ্জে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • ১৪ শহীদের স্মৃতিবিজড়িত চন্ডিপুর বধ্যভূমি অযত্নে, সংস্কারের দাবি • চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল • প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ মানববন্ধন

হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫


হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ মানববন্ধন

নোয়াখালী: ‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি,আর নয় সড়কে মৃত্যু, শান্তি-নিরাপদ হোক পথচারী ও যাত্রীর পথচলা’ এলাকাবাসী ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’,আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ নানা ধরনের স্লোগান দিয়ে হাতিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন জাহাজমারা সামাজিক সংগঠন ঐক্য পরিষদ।
মঙ্গলবার ( ১ এপ্রিল) দুপুরে ওছখালী প্রধান সড়ক হাতিয়া থানার সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা জাহাজমারা বাসী সংগঠনের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ,মানবিক হাতিয়া সংগঠনের সভাপতি ডা:মো: জসিম উদ্দিন, জাহাজমারা ফাউন্ডেশন সভাপতি মাহবুব রাহমানী, দ্বীপাঞ্চল হাতিয়া এডমিন প্যানাল জুয়েল রানা, চরহেয়ার ফাউন্ডেশন পরিচালক জুলিয়ান ওয়াহিদ,স্থানীয় জনকল্যাণ সমিতি সভাপতি আবদুল হান্নানসহ প্রমুখ
মানববন্ধন শেষে তারা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন রাস্তায় হেলমেট বিহীন কোন গাড়ি ও ট্রাক্টর পাওয়ার টিলার দিনের বেলায় চলবে না ।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়ায় মোটরসাইকেল, ট্রাক্টর ,পাওয়ার টিলার, সিএনজি, যাত্রীবাহী বাসগুলোর কারণে প্রতিনিয়তই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। চালকরা বাস চালানোর সময় কোনো তোয়াক্কা করে না। খেয়ালখুশি মতো সড়কে বাস রাখায় সৃষ্টি হয় লম্বা যানজটের অনেক মেধাবী তরুনরা সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান যা পরিবার এবং দেশের জন্য ক্ষতিকর। অচিরেই এই দুরারোগ্যের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তারা দাবি করেন।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪২   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ
● কক্সবাজারে জিম্মিদশা থেকে নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার
● চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১
● রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
● চট্টগ্রামে ১৫০ টাকা চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত



আর্কাইভ