ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্স পাওয়া চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্স পাওয়া চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


আরিফ হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫


 

মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্স পাওয়া চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভোলা: দেশের বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত ভোলার চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস্ সোসাইটি অব চরফ্যাশন সংগঠন। এসময় ২০২৪-২০২৫ সেশনে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন-আফিয়া জেবিন প্রমি, উম্মে হাবিবা, ইসিতা বেগম, মো.আল-আমিন, মো. মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুল্লাহ আল ওয়াসি।

ডক্টরস্ সোসাইটি অব চরফ্যাশন সংগঠনের পক্ষে অনুষ্ঠানে ডা. আশরাফুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. শহিদুল ইসলাম সোহাগ, ডা. আশ্রাফ আলী বিশ্বাস রিয়াদ, ডা. মাকলুকুর রহমান মাসুম। সংবর্ধনা প্রদানকালে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে তোমরা ৭ জন চান্স পেয়েছো। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তোমাদের রত্নগর্ভা মা-বাবার প্রীতি অজস্র সালাম। যাদের দোয়ায় ও চেষ্টায় আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছো। এই অর্জনে আমরা সহ তোমাদের পরিবারও গর্বিত। মেডিকেল কলেজে চান্স পেয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনের প্রথম ধাপে নিজেদের সফল হিসেবে উপস্থাপন করতে পেরেছো। বাকি জীবনের সর্বস্তরে সবার সফলতা কামনা করেন।

এল/আর

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৭   ৮৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ