ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে প্রবাসীর স্ত্রী ও যুবককে নির্যাতন

বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে প্রবাসীর স্ত্রী ও যুবককে নির্যাতন


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫


বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে প্রবাসীর স্ত্রী ও যুবককে নির্যাতন

বরিশাল: পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।খবর পেয়ে দুইজনকেই থানা পুলিশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ১ এপ্রিল) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ফরাজী বাড়িতে।ভিডিও চিত্রে দেখা গেছে, বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ওই বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।একপর্যায়ে এক ব্যক্তি ওই নারী এবং যুবককে লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছে।নারীকে বাঁধার সময় অনেক অনুনয় বিনয় করেও সে রক্ষা পায়নি।

নির্যাতনের শিকার গৃহবধু ওই বাড়ির সৌদি প্রবাসী আশ্রাফুল ইসলাম মিন্টুর স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।স্থানীয় একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, সৌদি প্রবাসী আশ্রাফুল ইসলাম মিন্টুর স্ত্রী দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে পরেছে।মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসী মিন্টুর মোড়াকাঠীস্থ বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়।এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আটক করে।

তবে আটক যুবক সাদ্দামের বাবা আকবর হোসেন জানিয়েছেন, গত কয়েকদিনপূর্বে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী।মেশিনের মটর খারাপ হওয়ায় নষ্ট মটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেয় ওই নারী।এরপর বাড়ির লোকজন তার ছেলের ওপর মিথ্যে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়েছে।তার ছেলে নির্দোশ বলেও তিনি (আকবর) দাবী করেন।তবে নির্যাতিত নারী এবং যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন।বর্তমানের দুজনই পুলিশ হেফাজতে রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:১১   ৩৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ