ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ঐতিহ্যবাহী সিকদার পরিবারের ৭ম ঈদ পুনর্মিলনী

কলাপাড়ায় ঐতিহ্যবাহী সিকদার পরিবারের ৭ম ঈদ পুনর্মিলনী


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় ঐতিহ্যবাহী সিকদার পরিবারের ৭ম ঈদ পুনর্মিলনী

পটুয়াখালী: কলাপাড়ায় “যেথায় থাকুক যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে” প্রতিপাদ্যে ঐতিহ্যবাহী সিকদার পরিবার ও আত্মীয়-স্বজনদের ৭ম ঈদ পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আলিফ সিকদার ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার(১ এপ্রিল) সকালে বড় সিকদার বাড়ি মসজিদ প্রাঙ্গনে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম মোশাররফ হোসেন, সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৭) সাবেক পরিচালক, বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব মিলন (যুগ্ম সচিব) অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল, সিভিল এভিয়েশনের পরিচালক আব্দুল করিম মোল্লা, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন প্রমুখ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী হুমায়ুন সিকদার আহবায়ক, পুনর্মিলনী উদযাপন পরিষদ, উপদেষ্টা, আলিফ সিকদার ফাউন্ডেশন ও সাবেক মেয়র, কলাপাড়া পৌরসভা। শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম মোশারফ হোসেন মিন্টু সভাপতি, আলিফ সিকদার ফাউন্ডেশন।

পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান মেহমান এবিএম মোশাররফ হোসেন সহ আগত বিশেষ অতিথি ও সিকদার বাড়ীর স্বজনরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সিকদার বাড়ী কলাপাড়ায় একটা ইতিহাস সৃষ্টি করেছে। কারণ যখানে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকেনা সেখানে অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক থাকা চিন্তাই করা যায়না। এই সিকদার বাড়ীর আলিফ সিকদার ফাউন্ডেশন এর মাধ্যমে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছে যে এটাও সম্ভব।

এ সময় পূনর্মিলনী অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:২০   ৪৫২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ