ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঈদের তৃতীয় দিনেও কুয়াকাটা সৈকত জুড়ে পরিপূর্ণ পর্যটক

ঈদের তৃতীয় দিনেও কুয়াকাটা সৈকত জুড়ে পরিপূর্ণ পর্যটক


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


ঈদের তৃতীয় দিনেও কুয়াকাটা সৈকত জুড়ে পরিপূর্ণ পর্যটক

পটুয়াখালী: কলাপাড়ায় পর্যটনকেন্দ্র কুয়াকাটার ব্যবসায়ীরা ঈদের ছুটিতে বহু পর্যটকের আগমনে আনন্দিত, কারণ গত এক মাস রমজান মাসে অলস সময় কাটানোর পর এখন তাদের ব্যবসায় প্রাণ ফিরে এসেছে। বুধবার ঈদের তৃতীয় দিন হোটেল, মোটেল ও রিসোর্টগুলো প্রায় ৯০ শতাংশ বুকিং হয়ে যায়, এবং খাবার হোটেলগুলোতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন পর্যটকরা।

সৈকতের বিভিন্ন বাহনে চরে একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। কেউবা আবার বেঞ্চিতে বসে সমুদ্রের তীড়ে আছরে পড়া ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মোটকথা সৈকতে বিরাজ করছে ঈদ উৎসবের আমেজ। কুয়াকাটা সৈকতে ১৮ পেশার ব্যবসায়ীরা ধারণা করছেন এবার ঈদে ৯ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে ৯ লাখ পর্যটকের আগমন ঘটবে।

এদিকে গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন, ফাতরার বন ও শুটকি পল্লীসহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের ভীড়। আগতদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট, থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছে এবং সাদা পোশাকে নজরদারি চালাচ্ছে। বিচ ম্যানেজমেন্ট কমিটি সৈকত পরিষ্কার রাখতে নিয়মিত মনিটরিং করছে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। সৈকতের পরিবেশ সুন্দর রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা ঈদের সময় কুয়াকাটার পরিবেশ ও সুন্দর সুযোগ সুবিধা উপভোগ করছেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:২৮:২০   ৩৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ