ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে তরুনীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বোয়ালমারীতে তরুনীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


 

বোয়ালমারীতে তরুনীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

 

ফরিদপুর: বোয়ালমারীতে তরুনীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান নামের (১৮) এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে ধর্ষকের সহযোগে রাতুল (১৯) পালিয়ে গেছে। এ ঘটনায় তরুনীর মা বাদি হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। ধর্ষক আব্দুর রহমান ও তার সহযোগী রাতুল বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের বাসিন্দা। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান জেলার বোয়ালমারী উপজেলার বর্ণিচর গ্রামের ওই তরুনীকে (১৮) একই উপজেলার গুনবহা ইউনিয়নের শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই তরুনী অজ্ঞান হয়ে গেলে পাশের এক বাড়ি নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করে ধর্ষক ও সহযোগী। তরুনীর চেতনা না ফিরলে পাশ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার জ্ঞান ফেরে।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রশিদ ঈদের পরের দিন মঙ্গলবার সকালের দিকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় তরুনীর মা বাদি হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করে। মামলা নম্বর-০১। মামলার পর মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে মহম্মদপুর উপজেলার এলাংখালী এলাকা থেকে ধর্ষককে গ্রেপ্তার করে। মামলার আসামীকে আজ বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৩   ৮২২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন
ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক
সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাবে উদ্বোধন হলো নতুন লাইব্রেরি উদ্বোধন



আর্কাইভ