ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার

ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: তেঁতুলিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামাল শরীফের (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থল পাতাবুনিয়া সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।
এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে একদল যুবক পার্শ্ববর্তী উপজেলায় ফুটবল খেলার আয়োজন করেন। ওই ফুটবল খেলা শেষে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন জামাল। কিন্তু হঠাৎ মাঝনদীতে এসে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ২০-২৫ জন যাত্রী নিয়ে। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জামাল শরিফ নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও নদীর স্রোত এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। এরপর বুধবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু হলে সকাল ৭টার দিকে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করা হয়।
এই বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম জানান, ট্রলার ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধার কাজে অংশ নেন।
গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার সৌরভ বালা জানান, নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪২   ৩৪৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ