ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

লালমোহনে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫


লালমোহনে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

ভোলা: লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ও ওসি (তদন্ত) মাসুদ হাওলাদারের নির্দেশে এসআই ইউসুফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে লালমোহন থানায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
লালমোহন থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪২:০১   ২৮৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ