ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজ,স্বামীসহ আটক ৭

কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজ,স্বামীসহ আটক ৭


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজ,স্বামীসহ আটক ৭

পটুয়াখালী: কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী মোসাঃ আখি আক্তার নুপুর বেগম(৩৫) মঙ্গলবার মধ্যরাতে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তার স্বামী আলমগীর সিকদার, ননদ নাছিমা বেগম, দুই ভাগনে, এক দেবর, এক ভাগনে বউ ও ভাসুরের এক পুত্রবধূসহ মোট সাতজনকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। কলাপাড়া থানার এসআই মো. জাহিদ এ খবর নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার সবাইকে আদালতে প্রেরণের কার্যক্রম চলছে।

এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে স্বামীর বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন গৃহবধূ আখি আক্তার। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঈদের কারণে বাড়িঘরে আমন্ত্রিত মেহমান ছিলেন। সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে যান। মেহমান বেশি থাকায় আলমগীর সিকদার তার তিন সন্তানের মধ্যে দুইজনকে নিয়ে তার ভাইয়ের ঘরে ঘুমাতে যান। আখি তার ননদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।

রাত আনুমানিক তিনটার দিকে বাড়ির লোকজন নারীকণ্ঠের চিৎকার শুনে গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পান। ঘরে আখি নেই। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্তের জমাট দাগ পাওয়া যায়।

নিখোঁজ গৃহবধূ আখির নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার ছাত্র ছেলে আসাদুল সিকদার ৯৯৯ নম্বরে ফোন দেন।

বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা আলমগীর হাওলাদারের মেঝ কন্যার সঙ্গে ১৯ বছর আগে পারিবারিক ভাবে চাকামইয়ায় বসবাসকারী আলমগীর হোসেন শিকদারের সঙ্গে বিয়ে হয়। সে ঢাকা কেরানীগঞ্জের একটি কসমেটিকস কোম্পানির সুপার ভাইজার হিসেবে কর্মরত রয়েছে। এই দম্পতির দুই পুত্র মোঃ নোমান (১৪), মোঃ মাশফি (০৩) এবং শালদা আক্তার(৫) নামের এক কন্যা রয়েছে।

এ বিষয়ে নিখোঁজ আখি আক্তার এর বাবা মো. আলমগীর হাওলাদার বলেন, আমার মেয়ের বাড়ি আজ সকালে যাওয়ার কথা ছিলো তবে রাত তিনটার দিকে বড়ো নাতি ফোন দিয়ে কান্না কন্ঠে বলে নানা আম্মু কে খুঁজ পাচ্ছিনা ঘরের মেঝেতে রক্ত তোমরা দ্রুত আসো। আমরা রাতে এসে দেখি এই অবস্থা।

পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা স্থল থেকে পুলিশ ও সিআইডি রক্তসহ আলামত সংগ্রহ করে তদন্তের জন্য পাঠিয়েছে। পরে রাতে নিখোঁজ গৃহবধূর স্বামী, ননদ, দেবরসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ এখনই বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:০৪   ৬৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ