ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে বিএনপি নেতার গণসংযোগ

বাউফলে বিএনপি নেতার গণসংযোগ


জিতেন্দ্র নাথ রায়,স্টাফ রিপোর্টার ( বাউফল )
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫


বাউফলে বিএনপি নেতার গণসংযোগ

বরিশাল: পটুয়াখালী -২ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন দলীয় এক ঝাঁক নেতাকর্মী নিয়ে বাউফল পৌরশহরে দোকানি ও পথচারিদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।এতে পৌরশহরের ঝিমিয়ে থাকা নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।

শুক্রবার বিকালে পৌর শহরের বাজার রোড,হাইস্কুল রোড,হাসপাল সড়কসহ বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে গণসংযোগ করে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জাতীয়তাবাদি দল বিএনপির সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দলীয় নির্দেশনা ৩২ দফা বাস্তবায়নের আহবান জানান সকল নেতাকর্মীদের।

তিনি আরো বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র -জনতার আন্দোলনে ৪ আগস্ট পালিয়ে গেছে। আজ দেশের মানুষ শোষন,নির্যাতন,লুটপাট থেকে মুক্তি পেয়েছে। আগামীদিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির আদর্শনীতিকে মেনে চলতে হবে।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বার মৃধা,সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,পৌর বিএনপরি সদস্য সচিব এ,টি,এম মিজানুররহমান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি খলিলুররহমান,যুবদল,ছাত্রদল,শ্রমিকদলের ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩১   ৪১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ