ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল

ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫


ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল

নীলফামারী: ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতা-কর্মীরা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ডিমলা বিজয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা স্মৃতি অম্লান চত্ত্বরে মিলিত ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন।

এসময় ডিমলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুপুর আক্তার, রাব্বি ইসলাম ও সুজন ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির যুগ্ম আহবায়ক আবু ইউসুব শাকিল ও রাশেদ ইসলাম জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজ স্বার্থহাসিলের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অফিসে চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।

ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা-কর্মীরা জানান ৪শত জনের একটি ভূয়া কমিটি গঠন করেছে, যা প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাস ঘাতকতার করেছেন।

বিক্ষোভে ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফয়জুর রহমান ফয়েজ , রানা ইসলাম জানান প্রকৃত ছাত্র আন্দোলনের আদর্শের সাথে বেঈমানি করে গঠিত এই ভূয়া কমিটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। ডিমলার মাটিতে এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ড চলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

বক্তব্যে আন্দোলনকারীরা আরও বলেন, “আমাদের রক্ত, ঘাম ঝড়িয়ে আদায় করা আন্দোলনকে পুঁজি করে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, তাহলে তাদের কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এসময় আন্দোলনকারীরা প্রকৃত ছাত্র নেতৃত্বের অধীনে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের কাছে এই ভূয়া কমিটি বাতিসহ কমিটির চাঁদাবাজ নেতাদের প্রশ্রয় না দেওয়ার দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০১   ৯৮১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ