ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা,গ্রেপ্তার ৯

চরফ্যাসনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা,গ্রেপ্তার ৯


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


চরফ্যাসনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা,গ্রেপ্তার ৯

ভোলা: চরফ্যাসনে তুচ্ছ ঘটনার জের মো.মাসুদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে নিহতের ভাই মো.রায়হান বাদী হয়ে আবুবক্করপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আলামিনসহ ৪৫জনকে আসামী চরফ্যাসন দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দুলারহাট থানা পুলিশ ঘটনায় জড়িত এক নারীসহ ৯ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুজন(২৬), রনি পাটোয়ারী(২৫), মো. রানা পাটোয়ারী(২২), হাসিনা বেগম(৫০), রফিক মুনসী(২১) মো. কালু বেপারী(২২), রিয়াজ উদ্দিন(২৫),মো. লাবলু(৪৫)ও আবদুল লতিফ(২৫)।
জানাযায়,পারিবারিক বিরোধ নিরশন করতে সে¦চ্ছাসেবক নেতা আলামিনকে ঘরে ঢুকতে না দেয়ায় নিহতের ছোট ভাই রাসেলের সঙ্গে তর্কবিতর্ক হয়। তর্কের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন তার দলবল নিয়ে বুধবার রাতে প্রথম দফায় নিহত মাসুদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। পরে স্থানীয় মাতাব্বরা ছুটে এসে তৎক্ষনিক ওই ঘটনার মিমাংসা করে দেন। এতে সন্তুষ্ট হননি স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন।

তার অব্যহত হুমকি ধামকিতে বাড়িতেই অবরুদ্ধ ছিলেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার পারিবারিক কাজের জন্য নিহতের ভাই রায়হান ও মহসিন স্থানীয় দুলারহাট বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনসহ তার সাঙ্গপাঙ্গরা মোটরসাইকেল যোগে গিয়ে দুই ভাইয়ের গতিরোধ করে তাদের বেদড়ক মারধর করেন।

এতেই থেমে যাননি ওই স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিনসহ তার দলবলরা। ফের তারা নিহত মাসুদের বাড়িতে গিয়ে বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এসময় তার পরিবারের সদস্য নিহত মাসুদসহ অপর সদস্যরা বাধা দিলে ওই নেতার দলবলের মারধরে মাসুদসহ অপর ৬ সদস্য গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে মাসুদকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এঘটনায় নিহতের ভাই রায়হান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে শনিবার সকালে হত্যাকারী স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনের বাড়িতে হামলা চালিয়েছে ওই ইউনিয়নের বিক্ষুব্দ গ্রামবাসী।পরে তার স্থানীয় রোদ্রেরহাটে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিক্ষোভকারীরা হত্যাকারী স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনকে দ্রুত গ্রেপ্তার করে তার ফাঁসি দাবী জানান ।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, হত্যাকাণ্ডে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূলহোতা স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনসহ অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৭   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ