ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দলীয় শৃংখলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া বিএনপির নেতাকে শোকজ

দলীয় শৃংখলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া বিএনপির নেতাকে শোকজ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


 

 

দলীয় শৃংখলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া বিএনপির নেতাকে শোকজ

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মীরবহরের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ এবং চাঁদা চাওয়ায় অভিযোগের বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে কাঁঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকসহ অনেকেই একাধিক অভিযোগ প্রেরন করেন। এরই ধারাবাহিকতায় দেয়া গত ৫ এপ্রিল জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে আখতার হোসেন নিজাম মীরবহরকে।

চিঠিতে উল্লেখ করা হয়, আখতার হোসেন নিজাম মীরবহর দলীয় দায়িত্বশীল পদে থেকে শৃংখলা পরিপন্থি কর্মকান্ড ও চাঁদাবাজির সাথে সম্পৃক্তের অভিযোগ উঠেছে। ফ্যাসিষ্ট হাসিনা পতনের আন্দোলনে দলের ত্যাগী নেতা ফজলে খোদা সুমন খলিফা যিনি নির্যাতন ও একাধিক মিথ্যা গায়েবি মামলার আসামী হন। তাকে স্বৈরাচার হাসিনা পতনের পর আওয়ামী দোষরদের বিরুদ্ধে দায়ের করা মামলার আসামী করা হয়েছে। কারণ সুমন খলিফার কাছে আখতার হোসেন নিজাম মীরবহর ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না পেয়ে তাকে আওয়ামী দোষরদের সাথে আসামী করেছেন।

এছাড়াও ২০২৪ সনে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আপনি তৎকালিন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গোলাম কিবরিয়া সিকদারের পক্ষে মাঠে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। যা একটি অডিও ক্লিপের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিতে বলেছেন এবং আপনি নিজেও তার পক্ষে কাজ করেছেন বলে জানা যায়।

একই সাথে ফজলে খোদা সুমন খলিফার কাছে দাবি করা চাঁদা না পেয়ে এবং আগামীতে সে আমুয়া ইউনিয়ন পরিষদে আপনার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হবার ঘোষনা দেয়ায় তাকে স্বৈরাচার বিরোধী মামলার আসামী করিয়েছেন। যাতে তাকে আওয়ামী ঘরনার ব্যক্তি বানানো যায়। একই সাথে আপনাকে নিয়ে পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ায়ও দলীয় ভাবমূর্তি চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা জানতে চেয়ে আখতার হোসেন নিজাম মীরবহরকে ৩ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে নিজাম মীরবহর বলেন, উপজেলা বিএনপি অফিস যে বা যারা ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্দেশে ভাংচুর করেছে তাদেরকেই আসামী করা হয়েছে। তার মধ্যে সুমন খলিফা অন্যতম। তাই ঐ মামলায় শাহজাহান ওমরও আসামী। বিগত স্বৈরাচার সরকারের সাথে আতাত করে কোটি কোটি টাকার কাজ করেছে এই সুমন। যে কাজ এখনো চলমান মাঠে। তাছাড়া জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ সাহেবকে কেন্দ্রীয় কমিটি আমার বিষয়ে কোন তদন্ত বা ব্যবস্থা নিতে বলেনি। সদস্য সচিবের উচিত ছিল এখানে এসে অভিযোগ পেয়ে তদন্ত করা।

এল/আর

বাংলাদেশ সময়: ১৮:১১:৪৩   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ