ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাষ্ট্রীয় আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ইনসানিয়াত বিপ্লবের

রাষ্ট্রীয় আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ইনসানিয়াত বিপ্লবের


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


রাষ্ট্রীয় আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ইনসানিয়াত বিপ্লবের

ঢাকা: রাষ্ট্রীয় আমন্ত্রণে মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রবর্তক চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর নির্দেশনায় ঈদে রমাদান উপলক্ষে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হান রাহবার তাঁর সঙ্গে অংশগ্রহণ কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিজানুর রহমান আখন্দ।
প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেন দলটির মহাসচিব শেখ রায়হান রাহবার সহ নেতৃবৃন্দ।
এসময় দেশের অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথেও দেখা ও আলাপচারিতায় অনুষ্ঠান উপভোগ করেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিবসহ নেতৃবৃন্দ।
জানাযায়, ইনসানিয়াত বিপ্লব দলটি ২০২৩ সালে নিবন্ধন পেলেও আওয়ামী সরকারের অধীনে রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি দলটি। সব দলের অংশগ্রহণে সেনাবাহিনীর তত্বাবধানে নির্বাচন সম্পন্ন করার জন্য হাইকোর্টে রিট মামলা করায় দলটির চেয়ারম্যানকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

জনস্বার্থ সম্বলিত নানান ইস্যুতে সমস্যা সংকট থেকে সমাধানে রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে।

মহাসচিব জানান, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নিরাপদে সারাদেশে সভাসমাবেশ করার সুযোগ পেলে এবং পক্ষপাতমুক্ত নির্বাচন আয়োজন হলে ইনসানিয়াত বিপ্লব ৩শ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত একক ধর্মের নামে অধর্ম উগ্রতামুক্ত সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের পক্ষে সব মানুষকে এগিয়ে আসার আহবান জানান মহাসচিব।

জানা যায় সকালে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনেও ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি টিম ঈদ শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে সাক্ষাৎ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৮   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ