ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম

আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম

ঢাকা : আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেল’র সদস্য ব্যারিস্টার আবু সায়েম। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা আহত জাকিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, জাকির নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার মাইজদী থেকে গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে তার ওপর হামলা করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জাকির হোসেন অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামীদের ধরছে না। এ বিষয়ে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের অনুরোধ জানান।

এদিকে হাসপাতালে চিকিৎসারত সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ একটি পরিবারের সদস্যদের সাথেও সময় কাটান বিএনপি নেতারা। জানা যায়, চৌমুহনীতে চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২১   ২৯৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ