ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাথায গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়

মাথায গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


জুলাই বিপ্লবের তরুণ যোদ্ধা হৃদয়ের দাফন সম্পন্ন

পটুয়াখালী: ছাত্র-,জনতার কোটা আন্দোলনে গণঅভ্যুত্থানে জুলাই মাসে রাজধানীর ঢাকা যাত্রাবাড়ি এলাকায পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আশিকুর র রহমান হৃদয়ের(১৭) লাশ দাফন করা হয়েছে।শনিবার সকালে তাকে যৌতা অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে।

হৃদয়ের পরিবার জানায়, হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করতেন। জুলাই বিপ্লবে ঢাকার রাজপথে আন্দোলনে অংশ নেয় সে।২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। এ সময় তার মাথায় তিনটি গুলিবিদ্ধ হন। ওই সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়ে লুকিয়ে চিকিৎসা নেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকরা তার মাথা থেকে ২টি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেনি। এতে পুরোপুরি সুস্থ্য হতে পারেনি হৃদয়। বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন। প্রচণ্ড জ্বর উঠত তার শরীরে। গত বুধবার হৃদয় অসুস্থ্য হয়ে পড়ে।গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন,অর্থাভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। তার এক মাত্র সম্বল রিকশা ও একটা গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু করার চেষ্টা করেছি। মাথার তিনটা গুলির দুইটা বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আরেকটা গুলি অর্থাভাবে চিকিৎসার কারণে বের করা সম্ভব হয়নি। বিদেশ চিকিৎসার করা হলে আমার ছেলেডা বাইচ্চা থাকতো। টাকা নাই হের লইগ্গা মোর পোলাডা মারা গেছে। মোর ছেলেডার জীবন গেছে।নতুন সরকার অইছে,কেউ তার খোজ নিলনা বলে কান্নায় ভেঙে পড়েন।
নিহত হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, দীর্ঘদিন ধরে একটা গুকি নিয়ে অসুস্থ্য ছিল হৃদয়।এতে ওর প্রচুর ব্যাথা করতো। জ্বর উঠতো। কেউ আমার ভাইর খোজ নেয়নি। উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে। তার জানাজা ও কবর জিয়ারত করেন।

পটুয়াখালী ০২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইছাহাক,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নজরুল ইসলাম,জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবাক মুজাহিদুল ইসলাম শাহিন,
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ সহ বাউফল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৩   ৩৩১ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ