ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধর্ষকের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ধর্ষকের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


ধর্ষকের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বরিশাল: আগৈলঝাড়ায় ধর্ষকের ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শুক্রবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া বাজারে শত-শত এলাকাবাসী ধর্ষক আব্দুর রহমানের ফাঁসির দাবীতে ব্যানার ও প্লে-কার্ডসহ বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা ঘুরে বাজারে গিয়ে মানবন্ধন শেষে প্রতিবাদ সভা করেছে।

এসময় ধর্ষক আব্দুর রহমানের ফাঁসির দাবীতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বাগধা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক বাদল খোন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান সিয়াম, ইউনিয়ন যুবদল সদস্য রানা খোন্দকার, হাফিজ ফকির ও ধর্ষিতা দুই শিশুর পিতা। এসময় কয়েক শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের খাজুরিয়া দাখিল মাদ্রাসার প্রথম ও ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ৬ বছর ও ৯ বছরের দুই শিশুকে রুটি ও টাকার প্রলোভন দেখিয়ে ২৪ ও ২৭ মার্চ ধর্ষনের অভিযোগ উঠে একই গ্রামের কালাম মিয়ার ছেলে আব্দুর রহমান মিয়ার বিরুদ্ধে। ৩০ মার্চ দুপুরে ধর্ষক আব্দুর রহমানকে স্থানীয়রা দেখতে পেয়ে আটক করে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে।

পুলিশ গিয়ে অভিযুক্ত ধর্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলে ধর্ষক আব্দুর রহমানকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩২:৪২   ৩৭৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ