ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম, ঘাতক ছেলে গ্রেপ্তার

নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম, ঘাতক ছেলে গ্রেপ্তার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম, ঘাতক ছেলে গ্রেপ্তার

হবিগঞ্জ: নবীগঞ্জ নেশার টাকা না পাওয়া মাকে নিজ বাসভবনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে। শুক্রবার(০৪এপ্রিল) রাত ৯টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া হাসপাতাল রোডে নিজ বাসভবনে এই ঘটনা ঘটেছে।

আহত মা রাহেলা বেগম(৬০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

পরিবার সূত্রে জানা যায়, রায়না বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে মা’ ভাত খেতে বসেছিলেন। আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই চাচার বাসায় দাওয়াত খেতে বসেছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানভীর। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা’কে এলোপাতাড়ি কুপাতে থাকে ঘাতক ছেলে। তারপর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে এবং গুরুতর অবস্থা দেখে আহত মাকে হাসপাতালে নিয়ে যান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম বলেন,মাকে কুপানো খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র সহ ছেলেকে আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা শহরে জানাজানি হলে আতংক আর উৎকন্ঠা সৃষ্টি হয় শহরবাসীর মধ্যে। মুহূর্তেই তোলপাড় শুরু হয়েছে উপজেলা জুড়ে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১০:৫১   ৩০০ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ