ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে শহীদ সুজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ

নবীনগরে শহীদ সুজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


নবীনগরে শহীদ সুজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার বিটঘর গ্রামের সন্তান শহিদ সুজয়ের স্মৃতিকে পুরো জাতির সামনে তুলে ধরতে বিটঘর গ্রামে নির্মাণ করা হয় শহীদ সুজয় স্মৃতি স্তম্ভ।গেলো বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় নিহত হয় সুজয়।

বিটঘর সিএনজি স্টেশনে এই স্তব্ধটি নির্মাণে ও সেই পরিবারটির পাশে আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু।

শনিবার ৫ই এপ্রিল বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ স্মৃতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে শহিদ সুজয় স্মৃতি স্তম্ভ উদ্বোধন ও স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সুজয়ের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার আশরাফ রহমান,প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট মেহেদী হাসান,জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন আতাউল্লাহ,অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম তপু, সাধারণ সম্পাদক কাজী রেজাউর রহমান তানভীর,উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি আমিরুল ইসলাম,ইসলামী আন্দোলনের সেক্রেটারি মমিনুল হক ভূঁইয়া,আন্দোলনে আহত মোঃ জামাল মিয়া,সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান সুজন,শাহজাহান মাষ্টার সহ আরো অনেকেই।

বক্তারা জুলাই আগস্টের স্পিড হৃদয়ে ধারণ করে সামনের বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন শহীদ সুজয় স্মৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং উক্ত এলাকার বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ সিএনজি স্টেশনে গিয়ে শহীদ সুজয় স্মৃতি স্তম্ভ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে খুলে দেওয়া হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:২৯:০২   ৩৫২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ