ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন টিপু

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন টিপু


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন টিপু

পটুয়াখালী: কলাপাড়ায় মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহম্মেদ টিপু কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন।রোববার ৬ এপ্রিল কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের কাছে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

অব্যাহতি পত্রে নেছারউদ্দিন আহম্মেদ টিপু উল্লেখ করেন, ইতিমধ্যে আমার শিক্ষকতা জীবনের ২২ বছর অতিবাহিত করেছি। এ দীর্ঘ সময়ে একজন শিক্ষক হিসেবে যথাসাধ্য শ্রম এবং মেধা দিয়ে কলেজের শিক্ষা বিস্তারে কাজ করেছি।শিক্ষার্থীদেরকেও সাধ্যমত শিক্ষাদান করেছি। কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজকে অন্তরে ধারণ করে পথ চলেছি। আমার ইচ্ছা ছিল কলেজটিতে কিছু ভালো এবং সৃজনশীল কাজের দৃষ্টান্ত স্থাপন করার। যার কারণে একটি কার্যকর ‘শিক্ষক পরিষদ’ গঠন করার উদ্যোগ নেই। আমার আগ্রহের সাথে কলেজের সকল সম্মানিত শিক্ষকদেরও সমর্থন ছিল। শেষ পর্যন্ত গত সেপ্টেম্বর মাসের এক শুভ সময় সকল শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে শিক্ষক পরিষদ গঠন করা হয় এবং আমাকে শিক্ষক পরিষদের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে নিযুক্ত করা হয়।

তিনি আবেদনপত্রে আরও উল্লেখ করেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পেয়ে কিছু কাজও করেছি। আরও কিছু কাজে হাতও দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এ পর্যায়ে এসে পারিপার্শ্বিক পরিস্থিতি, আমার পারিবারিক কারণ, স্বাস্থ্যগত সমস্যা এবং আরও কিছু ব্যক্তিগত অসুবিধায় শিক্ষক পরিষদের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে আর দায়িত্ব পালন করতে পারছিনা।

সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহম্মেদ টিপু’র অব্যাহতি পত্র জমা দেয়ার বিষয়টি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫২   ৪৫০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ