ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ • আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি • নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ • টিফিনের টাকায় দুই নারী উদ্যোক্তার সাফল্য • ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক


সাইফুল ইসলাম শাকিল,ভাঙ্গা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

ফরিদপুর: ভাঙ্গায় সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা মোস্তফা মোল্লাকে (৫০) আটক করেছে ভাঙা থানা পুলিশ। রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশারাফ হোসেন।

অভিযুক্ত মোস্তফা মোল্লার গ্রামের বাড়ি সদরপুরের বাকপুরা গ্রামে। এর আগে সে আরও দুটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করেন ভিকটিম ওই কিশোরীর মাকে।

ওসি জানায়, ভিকটিম কিশোরীর জবানবন্দি অনুযায়ী প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়।এ ঘটনায় ওই কিশোরীর মামা বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে। আগামীকাল সোমবার ভিক্টিম কিশোরীর ডাক্তারি পরিক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে এবং অভিযুক্ত পিতাকে ফরিদপুর কোর্টে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ভিকটিম কিশোরীর পারিবারিক ও পুলিশ সুত্রে জানাযায়, প্রায় দুই বছর যাবত ওই কিশোরীর (১৭) সঙ্গে তার জন্মদাতা পিতা একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত ৪-৫ মাস আগে বিষয়টি ওই কিশোরী তার মা ও মামাদের জানায়। কিন্তু সামাজিক লোকলজ্জার ভয়ে পারিবারিকভাবে নিশ্চুপ থাকেন ভিক্টিমের পরিবারের সদস্যরা। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে
অভিযুক্ত পিতা মোস্তফা গাঁ ঢাকা দেয়। এক পর্যায়ে আজ রাতে ওই কিশোরীর মামা বাড়িতে আসেন অভিযুক্ত পিতা। এরপর প্রতিবেশীদের সহায়তায় তাকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সরেজমিনে গিয়ে প্রাথমিক তদন্তে ও ভিকটিম কিশোরীর জবানবন্দি অনুযায়ী ঘটনার সত্যতা পায়। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৩:৩৩   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা
● চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন
● দোহারের পদ্মার পাড় দখলের হিড়িক
● ভূঞাপুর থানা ভবনের পলেস্তরা খসে পড়ছে বাড়ছে ঝুঁকি
● দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা



আর্কাইভ