ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ফরিদপুর: বোয়ালমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা, অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মোখলেছুর রহমান অরুন। তিনি উপজেলার ময়না ইউনিয়নের অবস্থিত ‘ময়না এ সি বোস ইনস্টিটিউশন’-এর প্রধান শিক্ষক ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক।

ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়টির ১৩ জন শিক্ষক-কর্মচারী ৩১টি অভিযোগ এনে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অর্থ আত্মসাত, দুর্নীতি ও অনিয়মসহ মোট ৩১ টি খাতে ক্ষমতার অপব্যবহার করেছেন ওই শিক্ষক। অভিযোগে উল্লেখ করা হয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুন আর্থিক অনিয়মের মধ্যে রয়েছে বিজ্ঞানাগারে অনুদানপ্রাপ্ত ৯৫ হাজার টাকা। দাতা সদস্য মুজিবর আমিন প্রদত্ত ২ লাখ টাকা এবং বিদ্যালয়ের গাছ ও ঘর বিক্রির ৮ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ের অংশের বেতন তিন বছর দেন না তিনি, বেতন চাইলে বরখাস্ত করার হুমকি ধামকি দিয়ে শিক্ষক কর্মচারীদের দমিয়ে রাখা হয়। বিদ্যালয়ের বিভিন্ন খাতের আয়ের টাকা থেকে আংশিক ব্যাংকে জমা দিয়ে বাকিটা তিনি আত্মসাৎ করেন। এই প্রধান শিক্ষকের অনিয়মের ফিরিস্তি এখানেই শেষ নয়।

২০২৩ সালের ১ অক্টোবর NTRCA এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিপিএড শিক্ষকের এমপিওভূক্তির জন্য মোটা অংকের উৎকোচ দাবি করেন তিনি, সংশ্লিষ্ট শিক্ষক দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তার এমপিও ফাইল সাবমিট না করে আটকে রেখেছেন। দিনের পর দিন ছুটি ছাড়াই অনুপস্থিত থাকা ও বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত না হয়েও খাতা কলমে শতভাগ উপস্থিত দেখিয়ে আসছেন তিনি। আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগ নেতা হওয়ায় বিগত সরকারের আমলে বিদ্যালয় চলাকালীন ক্লাস বন্ধ রেখে বিদ্যালয় অঙ্গনে কৃষক লীগের সভা-সমাবেশ কার্যক্রম পরিচালনা করেন ও সেসব সভা-সমাবেশে শিক্ষকদের উপস্থিত থাকতে বাধ্য করতেন। এমন কী এসব সভা সমাবেশে আগত নেতা কর্মীদের আপ্যায়ন করিয়ে তা বিদ্যালয়ের খরচ খাত থেকে টাকা তুলে নিতেন।
প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুণ গত বছর ৫ আগস্ট বোয়ালমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের পক্ষে সরাসরি অস্ত্র হাতে মিছিলে অংশগ্রহণ করার বিষয়ে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী শিক্ষকগণ বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলেই প্রধান শিক্ষকের সকল দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের সকল চিত্র উঠে আসবে।

এসব অভিযোগ মিথ্যা দাবি করে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুণ বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সব ডকুমেন্ট আছে আমার কাছে। আমি সরাসরি কথা বলবো এগুলো নিয়ে। ওরা কেন (অভিযোগ) দিছে, কি জন্য কি হইছে এগুলো না বললে তো বুঝতে পারবেন না।’ এক পর্যায়ে তিনি বলেন, ‘স্কুল কে চালায়? কমিটি না-কি প্রধান শিক্ষক একা চালায়? আমার কাছে ডকুমেন্ট আছে। একজনের সাথে সম্পর্কের অবনতি হলে কত কিছু (অভিযোগ) বানায় দিতে পারে।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় বরাবর ময়না স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে শিক্ষক কর্মচারীগণ, স্যারের সাথে কথা হয়েছে। অচিরেই এ বিষয়ে তদন্ত করা হবে। তিনি (প্রধান শিক্ষক) নিয়মবহির্ভূত কোন কাজ করলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি, একটি তদন্ত কমিটি করে এ বিষয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:৩১   ৩৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ