ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাচার পায়ের রগ কেটে দিলো ভাতিজা

চাচার পায়ের রগ কেটে দিলো ভাতিজা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


চাচার পায়ের রগ কেটে দিলো ভাতিজা

পটুয়াখালী: কলাপাড়ায় চাচা আবদুল হাকিমের (৪৫) পায়ের রগ কর্তন করেছে ভাতিজা মো.ফয়সাল শরীফ। এ সময় স্বামীকে রক্ষায় স্ত্রী মোসাঃ শাহিনূর বেগম (৪০) এগিয়ে আসলে তার উপরও হামলা চালিয়ে আহত করা হয়।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত দু’জনকেই প্রথমে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর থেকে ভাতিজা মো.ফয়সাল (৩০) পলাতক রয়েছে। সে স্থানীয় আক্কেলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান শরীফের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চৌকিদার মো. আজিজুর রহমান জানান, মেয়েলী কোন ঘটনার সুরাহার জন্য পারিবারিকভাবে তারা আবদুল হাকিমের বাড়ীতে বৈঠকে বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাকে কুপিয়ে জখম করে ভাতিজা।

এদিকে, এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের জন্য ফয়সালের স্ত্রী শারমিন এবং মাতা আনজুমানাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। যা এলাকার অনেকের কাছে মূল ঘটনাকে ধামা-চাঁপা দেওয়ার জন্য একটি নাটক সাজানো হয়েছে বলে অনেকে নাম প্রকাশ না করার শর্তে উল্লেখ করেন।

অপরদিকে, কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে, আহত হাকিমের ডান পায়ের রগ কর্তন সহ তার গলার বুকের দিকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফয়সালের পিতা আবদুল মান্নানকে তার মোবাইল ফোনে কল করলে তিনি নিজেকে অসুস্থ বলে মোবাইল কল কেটে দেন।

তবে মূল অভিযুক্ত মো.ফয়সালকে তার মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিভ করেনি।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৫   ৪০০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ