ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে যাত্রীবাহি বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও অন্তত ৫ জন।

এ ঘটনায় সড়কে গতিরোধকের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাভিক করেন।

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীরা নাম নুসরাত জাহান (১৫)। তিনি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বেলা পৌনে ১ টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হারুয়া এলাকার কাছে নিজ বাড়ির সামনে নামার কয়েকগজ আগেই শেরপুরগামী সুদিপ্ত-প্রিয়ন্তি পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। আহত অবস্থায় চালক ও যাত্রীদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্কুলছাত্রী নুসরাত জাহানকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজ বাড়ির কাছে স্কুলছাত্রী নুসরাত জাহানের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে বেলা ২ টায় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

অপরদিকে ঈশ্বরগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় অটোরিকশাটিকে চাপা দেওয়া বাসটিকে আটক করে জনতা। এ সময় চালক পালিয়ে গেলেও হেলপার জহিরুল হককে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি শেরপুরের মোজাম্মেল হকের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, বাস চাপায় অটোরিকশার যাত্রী স্কুলছাত্রী নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৫৬   ৪৭১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ