ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর: কালীগঞ্জ থানা পুলিশ পৃথক স্থানে মাদক উদ্ধারে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালীগঞ্জ থানার এসআই ইব্রাহিম শেখ, এএসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামালপুর উত্তর নারগানা মাদক উদ্ধারে অভিযান চালায়। এই সময় নারগানা ব্রিজের উপর থেকে মাদক ব্যবসায়ী উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করেন। তার সাথে থাকা অপর মাদক ব্যবসায়ী বড়গাঁও এলাকার রুহুল ও রতন শেখ পালিয়ে যায়। উজ্জ্বল উত্তর নারগানা গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র বিশ্বাসসের ছেলে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়, যার নং ৯।
এদিকে একইদিন এসআই কামরুল ইসলাম ও এএসআই জামিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান। অভিযানে চোলাই মদ ব্যবসায়ী ফালান রবি দাসকে আটক করা হয়। তখন তার ঘর তল্লাশি চালিয়ে ২০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

সে হরিদেবপুর গ্রামের শ্যামলাল রবি দাসের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, যার নং ৮ তারিখ ৭.৪.২৫ ইং।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন বলেন, পৃথক দুই স্থানে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩১:১২   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ