ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় হত্যাকারীর বিচারের দাবীতে বিএনপি’র সংবাদ সম্মেলন

মনপুরায় হত্যাকারীর বিচারের দাবীতে বিএনপি’র সংবাদ সম্মেলন


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


মনপুরায় হত্যাকারীর বিচারের দাবীতে বিএনপি’র সংবাদ সম্মেলন

ভোলা: মনপুরায় নিহত ছাত্রদল নেতা রাশেদের হত্যার সুষ্ঠু বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় মনপুরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন বাচ্চু চৌধুরী।

তিনি বলেন, গত ১৯ মার্চ আওয়ামীলীগের ২৪ নং সদস্য গিয়াস উদ্দিন মিঝির নের্তৃত্বে সন্ত্রাসীদের হামলায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদ নৃশংসভাবে খুন হয়। তার পর থেকে উপজেলা বিএনপি আমার নের্তৃত্বে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে রাশেদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং বিএনপির নির্দেশে ছাত্রদলের নেতাকর্মিরা রাশেদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে আমি ও বিএনপির নেতাকর্মিরা সক্রিয় উপস্থিত ছিলো। তাৎক্ষনিক নিহত ছাত্রদল নেতা রাশেদের হতার অভিযোগে এনে মনপুরা থানায় একটি মামলা করা হয়।

এছাড়াও তিনি বলেন, রাশেদের মৃত্যুর প্রথম জানাজা নামাজ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এবং পরে তার বাড়ির পাশের জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা পড়িয়ে তাকে দাফন করা হয়। সেই থেকে রাশেদ হত্যার মামলার ব্যাপারে উপজেলা বিএনপি ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম নিয়মিত খোঁজখবর রাখছেন। এবং পবিত্র ইদুল ফিতরের পূর্বে ৩০ মার্চ সাবেক এমপি’র নির্দেশে নিহত রাশেদের পরিবারের সদস্যদের সাথে উপজেলা বিএনপির নের্তৃবৃন্দ সৌজন্য সাক্ষাত, ঈদসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি অভিযোগ করে বলেন, আমিসহ উপজেলা বিএনপি’র নের্তৃবৃন্দের তৎপরতায় রাশেদ হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে প্রশাসন। অথচ বিএনপি’র অন্য একটি গ্রুপ হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। যাতে মামলার মূল উদ্দেশ্য ব্যহত হয়।

তিনি বলেন, নিহত ছাত্রদল নেতা রাশেদ বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের অনুসারি ছিলেন। তাই আমরা দ্যার্থহীন কন্ঠে বলতে চাই, রাশেদের হত্যার সুষ্ঠু বিচার ও খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত খান্ত হবে না উপজেলা বিএনপি।

এছাড়াও ছাত্রদল নেতা রাশেদ হত্যার সাথে জড়িত সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের এনে শাস্তি দাবী করেন উপস্থিত বক্তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন,যুবদল নেতা সফিউল্লাহ বাবুল, ছাত্রদল সাবেক সভাপতি ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজালাল আল আমীন, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কৃষকদল সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মৎসজীবি দল সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক নুর আলম শামীম, তরুন দল সভাপতি মোঃ আব্দুল গনি, সিনিয়র সহসভাপতি এসআই আল আমীন, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, মোঃ মামুন, সোহেল তাজ, ইমাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:০১   ১৫৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ