ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় ছাত্রদল’র উদ্যোগে ইসরায়েল বিরোধী বিক্ষোভ

মনপুরায় ছাত্রদল’র উদ্যোগে ইসরায়েল বিরোধী বিক্ষোভ


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


মনপুরায় ছাত্রদল’র উদ্যোগে ইসরায়েল বিরোধী বিক্ষোভ

ভোলা: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলার মনপুরায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতা কর্মিরা। উপজেলা ছাত্রদলের একাত্মতায় হাজীর হাট ইউনিয়ন ছাত্রদল ও মনপুরা সরকারি কলেজ ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করেছে।

বুধবার (০৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট বাজার থেকে ইসরায়েল বিরোধী প্রতিবাদ মিছিল বের করে হাজীর ইউনিয়ন ছাত্রদল।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দুপুর ১২ টায় হাজীর বাজারে এসে শেষ হয়। বাজারের জিরো পয়েন্টে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে হাজীর হাট ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মিরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিবুর রহমান পরশ, আহবায়ক সদস্য মোঃ আফসার উদ্দিন, হাজির হাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী রুবেল, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, ১নং মনপুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল মতিন হাওলাদার সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এদিকে সকাল সাড়ে ১০ টায় মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ররাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে মুখে কালো ব্যজ ধারন করে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা।

পরে দুপুর ১২ টায় উপজেলার হাজীর হাট বাজারে বিক্ষোভ মিছিল নিয়ে এসে মনপুরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা।

এসময় বক্তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলি সকল পন্য বয়কটের ডাক দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরামুল কবির, সরকারি কলেজ ছাত্রদল আহবায় সুজন মাহাবুব, সদস্য সচিব স্বপন মিয়া সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১০:১৩   ২১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ