ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাবার মরদেহ ঘরে রেখেই পরিক্ষার হলে মারিয়া

বাবার মরদেহ ঘরে রেখেই পরিক্ষার হলে মারিয়া


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


বাবার মরদেহ ঘরে রেখেই পরিক্ষা হলে মারিয়া

পটুয়াখালী: এসএসসি পরীক্ষার দিনই হারিয়েছেন বাবাকে। তবুও বাবার স্বপ্ন পূরণে পিছপা হননি মারিয়া আক্তার। বাবার মরদেহ ঘরে রেখেই চোখের জল মুছে পরীক্ষাকেন্দ্রে যান তিনি।বৃহস্পতিবার (১০ এপ্রিল) পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মামুন হাওলাদার। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপরই পরিবারে নেমে আসে শোকের ছায়া। সকালে মরদেহ গ্রামে ফিরিয়ে আনা হয়। আর ঠিক সেই সময় সকাল ১০টায় ছিল এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যুর সংবাদে চোখে জল এলেও ভেঙে না পড়ে, ভেতরে চাপা কষ্ট নিয়ে পরীক্ষাকেন্দ্রে যান মারিয়া আক্তার।
মারিয়া বলেন, বাবা সবসময় চাইতেন আমি পড়ালেখা করে মানুষ হই। আমি জানি, বাবা আমার জন্য এই পরীক্ষার দিনটার জন্য অপেক্ষা করতেন। তাই কাঁদতে কাঁদতেই প্রস্তুত হই। বাবার স্বপ্ন পূরণ করতেই পরীক্ষা দিতে গেছি। মারিয়া বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরদ লাল বৈদ্য বলেন, বাবার মৃত্যুর শোকের মধ্যেও মারিয়া যেভাবে পরীক্ষায় অংশ নিয়েছে, তা সত্যিই অনন্য উদাহরণ। তার মানসিক দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধ আমাদের মুগ্ধ করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবসময় তার পাশে আছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৬   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ