ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ইসরাইলের জালিম অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে: মাওলানা মো. আল-আমিন দেওয়ান

ইসরাইলের জালিম অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে: মাওলানা মো. আল-আমিন দেওয়ান


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


ইসরাইলের জালিম অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে: মাওলানা মো. আল-আমিন দেওয়ান

গাজীপুর: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবেদী বলেছেন, গাজা ভূখন্ডে দখলদার ইসরাইলের নৃশংসতা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। গোটা ফিলিস্তিন যেন এক বধ্যভূমি। ফিলিস্তিনিরা ভূমিজ সন্তান হয়েও আজ নিজ দেশে স্মরণার্থী। জাতিসংঘের নির্বাক ও নির্লিপ্তি ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এ মূহুর্তে বিশ্বের তাবৎ মুসলিম দেশসমূহের ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ জালিম ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.), যুব হিজবুর রাসুল (দ.) ও ইসলামী ছাত্রসেনা গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা ইসরাইল কর্তৃক গাজার মুসলমানদের উপর নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি তুমলিয়া ইউনিয়নের অলুয়া, দক্ষিণ সোম, উত্তরসোম, টিউরি, ভাদার্ত্তী এলাকায় প্রদক্ষিণ করে কালীগঞ্জ পৌরসভার কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্রোর সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-যুব সম্পাদক ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলার সাধারন সম্পাদক মাওলানা মো. আল- আমিন দেওয়ান আল-আবেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাওলানা আবু জাফর, মো. আব্দুল গাফফার, ইসলামিক যুব ফ্রন্ট গাজীপুর জেলা সভাপতি শাকিল আহমদ দরাই, দক্ষিণ সোম বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের খতিব মাওলানা মো. মানিকুল ইসলাম।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়েত কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোম বঙ্গবন্ধু বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আনিসুর রহমান, ইছাপুরা (উত্তর) জামে মসজিদের খতিব মাওলানা মো. মহিউদ্দিন, উত্তর সোম বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মো. নুর উদ্দিন ও ইসলামী ছাত্রসেনা উপজেলা সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩১   ২৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ