ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলী উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক বাদল খান গ্রেপ্তার

আমতলী উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক বাদল খান গ্রেপ্তার


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


আমতলী উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক বাদল খান গ্রেপ্তার

বরগুনা: আমতলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানকে গ্রেপ্তারের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের দয়াল সাধুর বাড়ির নাম কীর্তন অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের দয়াল সাধুর বারির শ্রী শ্রী রাধা গোবিন্ধ মন্দিরে বার্ষিক নাম কীর্তন অনুষ্ঠান চলছিল। রাত ২টার সময় ওই অনুষ্ঠানে হাজির হন আমতলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান। বাদল খানের উপস্থিতির খবর পেয়ে চাওড়া ইউনিয়নের বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হয়ে বাড়িটি ঘিরে রাখেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাদল খানকে রাত আড়াইটার সময় গ্রেপ্তার করে আমতলী থানায় নিয়ে আসেন।

ওই রাতেই তাকে ২০২৪ সালের ৫ আগস্ট আমতলী পৌরসভার ৪টি ট্রাক, ৪টি এক্সেভেটর, ৪টি পিকআপ ও মেয়রের ব্যবহৃত সরকারী গাড়ী পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখান। এবং শুক্রবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতে বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান তার জামিন আবেদন না মজ্ঞুর করে জেল হাজতে পাঠানোর নির্দেন প্রদান করেন।
চ্ওাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোমেন আকন বলেন, আখতারুজ্জামান বাদল খান একজন দুর্নীতিবাজ লুটেরা চেয়ারম্যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমতলী পৌরসভার গাড়ি পোরানো মামলায় বাদল খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৫   ২১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ