ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গোসল করতে গিয়ে দেখেন পুকুরে ভাসছে দুই শিশুর মরদেহ

গোসল করতে গিয়ে দেখেন পুকুরে ভাসছে দুই শিশুর মরদেহ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


গোসল করতে গিয়ে দেখেন পুকুরে ভাসছে দুই শিশুর মরদেহ

ভোলা: লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন খালাতো ভাই। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিছা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েদ (৬), আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)। তারা ফুলবাগিছা বাজারে বেসরকারি একাডেমিতে পড়তো। জোনায়েদ দ্বিতীয় ও শহিদুল তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জোনায়েত ও শহিদুল নানা বাড়িতে ছিল। তারা দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা গোসল করতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। তখনই উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের পেটে প্রচুর পানি ছিল।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, নিহত শিশু দুটির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২২   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ