ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় নানা আয়োজনে বিএনপির বর্ষরবণ

তারাকান্দায় নানা আয়োজনে বিএনপির বর্ষরবণ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


তারাকান্দায় নানা আয়োজনে বিএনপির বর্ষরবণ

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,কুস্তি খেলা ও হাড়িঁ ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
অপরদিকে বিকালে কাকনী ইউনিয়নে তেয়রকান্দি স্কুল মাঠে কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাজেদুল করিম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাাজি আব্দুল বাতেন,শামিম তালুকদার,সদস্য আবু হানিফ, কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, তারাকান্দা উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক এ এইচ এম জুয়েল ও জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:১৪   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ