ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নেতা গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


আড়াইহাজারে দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নেতা গ্রেপ্তার

নারায়নগঞ্জ: আড়াইহাজার উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে নারায়ণগঞ্জের আদালতপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নুরুল আমিন আড়াইহাজার উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যাচর এলাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ ছিলেন।
ডিবির ওসি হাবিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, নুরুল আমিন গত বছরের ৫ আগস্টের পর আড়াইহাজার ছেড়ে নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন। সোমবার আদালতপাড়া তার পূর্বপরিচিত কয়েকজনের সাথে দেখা করার গোপন সংবাদ আসে ডিবির কাছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নুরুল আমিনকে আড়াইহাজার থানায় এখনও হস্তান্তর করেনি ডিবি। তার বিরুদ্ধে বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩২   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ