ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা

কলমাকান্দায় মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬


কলমাকান্দায় মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা

নেত্রকোনা: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্যের মনোনীত ব্যক্তি মো. মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বচ্ছতার সহিত উপকারভোগীদের নামের তালিকা প্রণয়ন করতে হবে। উপকারভোগীদের কষ্ট লাঘবে প্রতি ইউনিয়নে দুটি বিতরণ কেন্দ্র নির্ধারণ করে দুই দিনে মানবিক সহায়তা বিতরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগী যেন সঠিকভাবে ১০ কেজি চাল পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়।

সভায় আসন্ন ঈদকে সামনে রেখে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪২:৪৯   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ